সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সেবা বন্ধ রেখে গোপালপুর নির্বাচন অফিসে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩২২ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম গোপালপুর :জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মানববন্ধন করছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে, বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন, বেলা ১টা পর্যন্ত এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়।

উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন 

উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. আবু রায়হান, অফিস সহকারি আনোয়ার হোসেন, ডাটা এন্টি আমজাত হোসেন, ডাটা এন্টি মরিয়ম আক্তার, আরো উপস্থিত ছিলেন এন আই ডি তথ্য সংগ্রহকারী ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান,  জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme