সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১০৮ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন মোট ০২ (দুই) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন মোট ০২ (দুই) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় লে. মাহমুদুর রহমান সাবাব এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‌্যাব-১৪, ফায়ার সার্ভিস এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme