সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৩৫ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা: টাঙ্গাইল প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহফিল বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ) প্রেসক্লাবের কনভেনশন সেণ্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন টাঙ্গাইল স্থানীয় সরকারের উপপরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ,সাধারন সম্পাদক এ্যাড ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহাম্মেদ, বৈষম্যছাত্র আন্দোলনের ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ইফতার মাহফিলে টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য, সহযোগী সদস্য, সম্পৃক্ত সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme