সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ঘাটাইলে শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটাইল শারীরিক শিক্ষা সংগঠনের সভাপতি ও পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ হাফিজুর রহমান খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন, ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাছেত করিম, নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোমেন, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান মিঞা, সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল হক শামীম, ঘাটাইল শারীরিক শিক্ষা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ সালাম উচ্চ বিদ্যালয় সিনিয়র মোঃ জাকির হোসেন মিঞা। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme