সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৫৭ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া পৌর মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা খন্দকার আব্দুর রহিম, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর এদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ৯০% মুসলমানের দেশে কুরআনের আইনে দেশ চলবে। সামনের নির্বাচনে ইসলামের পক্ষে ভোট প্রদান করে আল কুরআনকে সংসদে নিয়ে যেতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme