সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৫৫ বার দেখা হয়েছে।
oppo_2

প্রতিদিন প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নে সুরুজ বাজার খেলার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জনতার কাতারে ইফতার করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

আলোচনা সভায় ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শাহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাবেক বিএনপি নেতা আনিছুর রহমান প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদরের এমপি সদরের ছেলেকে চায়। ভারাটিয়া দিয়ে সদরের এমপি চায়না । ভারাটিয়া দিয়ে যদি এমপি হয় তাহলে টাঙ্গাইল সদরবাসী সেবা থেকে বঞ্চিত হবে। আমরা চাই যে কেই টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি হয়ে আসে সে যেন সদরের ছেলে হয়ে আসে। আমারা আর ভারাটিয়া চাই না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme