সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে টাংগাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামী টাংগাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী টাংগাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ঐতিহাসিক পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

জেলা আমীর তার বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মম গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহবান জানান তিনি। মুসলিম শাসকদের নির্লজ্জ নীরব ভূমিকার জন্য তিনি তাদেরও বিচার দাবি করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme