সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহনেরও তাগিদ দেওয়া হয়। সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ এলাকায় উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে শতশত জনতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নাগরপুর সরকারি কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই। জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় নাগরপুরবাসীও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবেনা। মহান আল্লাহ’র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme