সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর : নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তৌহিদী জনতার উদ্যোগে পৌর শহরের গোহাটা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহাম্মেদ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী, ইমাম ও মুয়াজ্জিন পরিষদেও পৌর শাখার সভাপতি মুফতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শরিফ বিন নূর ইমাম ও খতিব মাওলানা আঃ রাজ্জাক, মজিদপুর মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমূখ। এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme