সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ছাত্রদলের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল 

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী   বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঙ্গলবার (৮ এপ্রিল)  অনুষ্ঠিত হয়।

 ইবরাহীম খা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়। 

ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,  পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী শাহীন, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সুমন, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক ছামিউল হক সুজন, যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহি চাইতে হবে। ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme