সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে ভোরে বাড়ির পাশে ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme