সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : ‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা  নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলার  ধলাপাড়া শাখার আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস  পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে)  দুপুরে অফিস কার্যালয় থেকে একটি  র‍্যালী বের হয়ে ধলাপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।  র‍্যালি শেষে ধলাপাড়া  নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে সংগঠনের  সহ সভাপতি মোঃ তাইজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল সিকদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ  ইঞ্জিনিয়ার মোঃ আমিনুর ইসলাম,ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম,ধলাপাড়া ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন  সাবেক সভাপতি  মোঃ শফিকুল ইসলাম দুলাল, সহ সাধারণ সম্পাদক মজিদ ভূইয়াসহ সভায় বক্তব্য দেন- অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme