সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯২০ বার দেখা হয়েছে।

মো. নুর আলম,গোপালপুর: আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায়  টাংগাইলের গোপালপুর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গোপালপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে গোপালপুর আলিয়া মাদরাসা  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ওবাইদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি উসমান গনির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা সেক্রেটারি (গোপালপুর-ভূঞাপুর) এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মান্নান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হয়। এছারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ এই র‍্যালিতে অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme