সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট (সনদ) ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে ২ মে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাত হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আতোয়ার রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ ও কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া’সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন।

টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ২৭০ জন ছাত্র-ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে।

এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। বক্তারা, অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ হাতে সনদ ও ক্রেস্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme