সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

টাঙ্গাইল প্রতিনিধি :  আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল প্রকার তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে ) সকালে টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তামাক বিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ডা. শিলভানা আক্তার,রুবিনা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহালম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম ও শুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের উচিত সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার নিরুৎসাহিত করা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা।
তারা আরও বলেন, বর্তমান তামাক করনীতি তামাক কোম্পানিগুলোর পক্ষে সহায়ক,যা জনস্বাস্থ্যকে অবহেলা করে। তাই বাজেটে তামাকজাত পণ্যের উপর নির্ভরযোগ্য কর বৃদ্ধির ব্যবস্থা রাখা জরুরী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme