সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত

  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টর-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিয়াবুর রহমান(৩৬) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি ও নলুয়াগামী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়।সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রী গুরুত্বর আহত হয়।পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই আজিজুল বলেন,আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে আসতে ছিলাম।বাসুলিয়া আশার পর ট্রাক্টর ও সিএনজির সাথে সংঘর্ষ হয়।এতে আমার ভাই মাথায় আঘাত পাই।আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় আমার ভাইয়ের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুপুরে বাসুলিয়াতে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme