প্রতিদিন প্রতিবেদক,সরকারি সা’দত: টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল”- এর সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১১ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে সরকারি সা’দত কলেজ ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হাসান এবং সদস্য সচিব কামরুজ্জামান আকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি শাহাদত হোসেন রানা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ভেনাস, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান চঞ্চল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান অপু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, সদস্য ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি এম এ বাতেন তার বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম বিতরণ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন এবং ছাত্রদলের নেতৃবৃন্দের কাছ থেকে ফরম সংগ্রহ করে ফরম পূরণের কথা বলেন। ফরম পূরণের পরবতীর্তে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, সরকারি সা’দত কলেজে যাতে সর্বোচ্চ ফরম বিতরণ হয় সেই চেষ্টা করতে হবে। যাতে সকলে বলে সরকারি সা’দত কলেজ একটি ছাত্রদলের ঘাঁটি বা আঁতুঘর। এখান থেকে যেন আমরা আগামীর জন্য নেতৃত্ব গড়ে তুলতে পারি। তারা যেন রাজনীতির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, দীর্ঘ সময় পর আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। একটি স্বৈরাচারী সরকার এতদিন বাংলাদেশ শাসন করেছে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। সকল ছাত্র, ভাই-বোনেরা, শিশু সহ হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী। যারা ছাত্রদলের নামে দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে তাদের সাথে ছাত্রদলের কোন সম্পর্ক নেই।