সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি সাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme