সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসকের ঈদ সামগ্রী, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ও উপজেলা পরিদর্শন

  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, শিশু পার্ক উদ্বোধন,হাইজিন কর্নার উদ্বোধনসহ উপজেলা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 

সোমবার ( ২ জুন ) দিনব্যাপী ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সোমবার সকালে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চর গাবসারা মাদ্রাসা চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ভূঞাপুর পাইলট স্কুলের পাশে জামান শিশু পার্ক উদ্বোধন, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাইজিন কর্নার উদ্বোধন ও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং এরপর ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ,  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বিশেষ অনুদানের চেক বিতরণ,এতিম ও দুস্থ শিশুদের মধ্যে পোষাক বিতরণ,অসহায় ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ,শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শিয়ালকোল খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme