সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে অটোগাড়ির চাপায় শিশুর মৃত্যু 

  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল, একপর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়ির চাপায় পিষ্ট হয় ইসরাত। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই অটোচালক অসাদুল পলাতক রয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছে। 

এদিকে আজ বুধবার (১১ জুন) সকাল থেকে পরিবার ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।  একপর্যায়ে বিক্ষোভকারীরা অটোচালকের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme