প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সহধর্মিণী ও কৃষক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মরহুমা বেগম নাসরিন সিদ্দিকী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী। স্মরণ সভায় বক্তারা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সহধর্মিণী মরহুমা বেগম নাসরিন সিদ্দিকী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ আব্দুস ছবুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ হাবীব, ইদ্রিস আলী সিকদার, মকবুল হোসেন খোকা তালুকদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।