সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও ফসলের  চারা বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধান, নারিকেল চারা ও অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণের করা হয়েছে।

২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় ঘাটাইল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, নারিকেল চারা ও অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপজেলা কৃষি অফিসার দিলশাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো রুহুল আমিনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী পর্যায়ক্রমে ১ হাজর ৫৫০ জনের কৃষক মাঝে বিতরণ করা হবে। বীজ ও সার সহায়তা হিসাবে পাবেন ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, রোপা আমন ধান বীজ-৫ কেজি করে পাবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme