সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে এখনও করোনা শনাক্ত নয়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত ৫ শয্যার বেড ও ৫০০ কিটের চাহিদা

  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে হাসপাতালের একটি কক্ষে ৫ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এবং করোনা পরীক্ষার জন্য ৫০০টি কিট চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন,“আমরা এখনো কোনো করোনা রোগী পাইনি, তবে স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা সতর্ক আছি। ৫ শয্যার একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এবং করোনা পরীক্ষার জন্য ৫০০ কিটের চাহিদা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান,“সর্দি-জ্বর বা কাশি নিয়ে কেউ এলে তাকে আলাদা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে বলা হচ্ছে, কারণ সতর্ক থাকলেই আমরা বিপদ এড়াতে পারব।”

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত কেউ পজিটিভ শনাক্ত না হলেও, ঢাকা বা অন্যান্য এলাকা থেকে আগতদের বিষয়ে স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে তদারকি চলছে। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

নাগরপুর বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন,“করোনার নাম শুনলেই আতঙ্ক লাগে, তবে আল্লাহর রহমতে এখনো নাগরপুরে কোনো রোগী ধরা পড়েনি। আমরা চাই এই অবস্থা যেন বজায় থাকে।”

নাগরপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগ আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আইসোলেশন বেড প্রস্তুত ও করোনা পরীক্ষার কিটের চাহিদা জানিয়ে রাখা— এ উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme