সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জিয়া দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন- স্বপন ফকির

  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন। তার আর্দশেই বিএনপি’র প্রতিটি নেতা ও কর্মীরা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপি সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের লোকজনের পাশে আছে। ভবিষতেও থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। শুক্রবার (২৭ জুন) বিকেলে টাঙ্গাইলের মধুপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ধনবাড়ী-মধুপুরের সনাতন ধর্মসহ সকল ধর্মের লোকজনের সুখ-দুঃখে তিনি পাশে আছেন, ভবিষতেও যতদিন বেঁচে আছেন ততদিন থাকবেন। এছাড়া, তিনি রথযাত্রা অনুষ্ঠানসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালনে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সার্বিক সহায়তার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, সম্পাদক অপূর্ব সিংহ টনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশিল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু প্রমুখ।

পৌর শহরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রাটি বের হয়ে মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। রথযাত্রায় হাজার ভক্তবৃন্দের ভগবান শ্রী জগন্নাথ জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পৌর শহর।

রথযাত্রা উপলক্ষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। রথযাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব, যা শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে। এই দিনে, মানুষজন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের জীবন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং সব মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme