সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠ ভর্তি একটি ট্রাকসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ জুন) রাত আড়াইটার দিকে উপজেলা বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পার থেকে কাঠ ভর্তি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলীর ছেলে রুবেল, একই গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে মিজানুর রহমান, গায়রাবেতিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তোফায়েল, একই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে শামীম হোসেন, ইনু মিয়ার ছেলে ফরিদ মিয়া এছাড়া ওই গ্রামের কাদের মিয়া। এ সময় অজ্ঞাতনামা আরও ৮/১০ জন আসামী দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তার আসামীরা দীর্ঘদিন ধরে বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল মৌজার সরকারি সংরক্ষিত বনের গজারী গাছ রাতের আধারে কেটে চুরি করে নিয়ে বিক্রি করে আসছে। এতে সংরিক্ষত বন উজার হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জুন) গভীর রাতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে চোরাই গজারী কাঠ ট্রাকে বোঝাই করার সময় ট্রাক ভর্তি গজারী কাঠসহ ৬জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য ৮/১০ জন চোর দৌড়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে আনুমানিক ১৮ ফুট লম্বা ১০৫টি গজারী কাঠের গোলা আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি কাঠ কাটার করাত উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা দেয়ার পর তাদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme