সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। সেই ৩১ দফায় প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে।


তিনি বলেন, বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরেই একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে। যাতে করে মায়েরা সংসার চালাতে পারেন।


রবিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া পোড়াবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ রিপনের মায়ের কবর জিয়ারত করেন টুকু।


তিনি বলেন, বিএনপি যখন যে ওয়াদা করে সে ওয়াদা আল্লার রহমতে পুরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে প্রতিটি ওয়াদা পূরণ করেছে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান ৩১ দফায় যা যা উপস্থাপন করেছেন, প্রতিটিই পূরণ করবেন।


টুকু আরো বলেন, বাংলাদেশে একটি ফ্যাসিবাদের বিদায়ী হয়েছে। এই ফ্যাসিবাদ সরকার গুম খুন করে বিদায় হয়েছে। এ দেশের মানষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme