সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল- ৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী উপজেলার খাদিজা আবু বক্কর উচ্চ বিদ্যালয় ও সুবর্ণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয়।
বিতরণকালে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ- সভাপতি আতাউর রহমান জিন্নাহ, ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির নির্দেশনায় সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme