সোহেল রানা: টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আহমেদুল হক সাতিলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটরিয়ামে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ঘোষনা উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি টাঙ্গাইল সদর ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় খন্দকার আহমেদুল হক সাতিল তার লিখিত বক্তব্যে বলেন, তিনি পারিবারিক ভাবে জাতীয়তাবাদী আদর্শের সন্তান। দীর্ঘ দিন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালনে তিনি সফল একজন সক্রিয় বিএনপির কর্মী। টাঙ্গাইলের রাজনীতিতে তিনি কখনও কারো সাথে আপোষ করে নাই। প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তার নেতা কর্মীদের সাথে নিয়ে সর্বোচ্চ শক্তিকে মাঠে বিনিয়োগ করেছে। যে কারনে কারা বরন করেছে। তার দল তাকে মূল্যায়ন করবে।
তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগনের ভালবাসা অর্জন ও মনকে জয় করে দলকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনের মাঠে নিজেদেরকে নিবেদিত করতে।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষনা করবে, তাদেরকে হতে হবে ক্লিন ইমেজের মানুষ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন ভূমি দখলবাজ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাবে না। আমার ৪০ বছররের রাজনীতিতে চাঁদাবাজ তো দূরের কথা ,একটি জিডিও নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাতিল বলেন, আমি কিছু দিন দেশের বাইরে ছিলাম। বিগত সময় আমাকে হত্যা করার জন্য একটি মহল উঠে পরে লেগেছিল। যা বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেক্টিক মিডিয়ায় বিষয়টি উঠে এসেছিল। আমার জীবন রক্ষার কারনে ৪ বছর ৭ মাস দেশের বাইরে ছিলাম। আর নির্বাসন কোন অযোগ্যতা না একটি উপলদ্ধি। রাজনীতি করলে মামলার আসমি হতে হয় ,কারা বরণ করতে হয়, ফেরারি জীবন যাপন করতে হয়।
এ সময় টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান খান রন্টু, জেলা ছাত্র দলের সহ-সভাপতি কামরুজ্জামান খান, জেলা ছাত্র দলের সাবেক নেতা এনামুল হক স্বাধীন, শ্রমিকদল নেতা বাবুল সরকার, জাকসুর সাবেক এজিএস মোকলেছুর রহমান বাদল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান টুটুলসহ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।