প্রতিদিন প্রতিবেদক: সারাদেশে ৫ আগষ্টের পর আবারও প্রতারকদের নতুন নতুন প্রতারণার ফাঁদে প্রতারক চক্র সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জানা যায়, থেমে নেই এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) প্রতারক চক্র। এমএলএম প্রতারণার নতুন ফাঁদ কৌশলে তৈরি করে চলছে সিন্ডিকেট প্রতারণার বিশাল চক্রÑহাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে সরকারী চাকুরিজীবিরা।
জানা গেছে, প্রতারকদের অ্যানালগ পদ্ধতি থেকে উঠে এখন চলছে ডিজিটাল ভার্সনে। সেই নব্বই দশকের জিজিএন থেকে হালের গ্রেট ওয়ান, স্পিক এশিয়া, ইউনিগেটওয়ে গোল্ডেন ট্রি, নিউওয়ে পর্যন্তÑএকটাই লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়া। বর্তমানে ডিজিটাল মাধ্যমে পড়ছে এসটিএলএসÑপ্রতারক চক্র। বিভিন্ন কৌশলে তারা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। তবে এখন আর কোনো পণ্য বা বৃক্ষরোপন পরিকল্পনা বা বিক্রি নয় বরং ডিজিটাল প্লাট ফর্মে বিজ্ঞাপন, গেমস বা গেমস দেখার নাম করে। অনলাইনে ফ্রিল্যান্সার নামে তৈরী হয়েছে হাজারো প্লাটফর্ম। সেখানে অ্যাপর্সের মধ্যে চলে নানা ধরনের খেলা। আবার অনেকেই কোমলমতি শিক্ষার্থীদের লক্ষ্য করছে। অনলাইনে শিক্ষার্থীদের টার্গেট করে গেমস, বিভিন্ন কোর্স ও ভর্তির নামে বিভিন্ন দেশে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে ডিসকাউন্ট ও পারসেন্টিজ সুবিধার নামেও হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। বর্তমানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভুয়া ওয়েবসাইটধারী মার্কেটিং বা বিজ্ঞাপন কোম্পানির সংখ্যা। অনেকেই একটি নির্দিষ্ট অর্থ জমা রাখলে বিনিময়ে প্রতিদিন নির্দিষ্ট অর্থ দিচ্ছে, এমন প্রতারক চক্র অনেক রয়েছে। এভাবেই লোভে পড়ে মানুষ সর্বহারা হয়ে পড়ছেন। কিছু প্রতারক চক্রের সদস্য আটক হলেও বেশিরভাগ প্রতারক চক্র তাদের প্রতারণা অবাধে চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ টেলিকমিউটিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)Ñএর চোখে ধুলো দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে এই এমএলএম, ওয়েবসাইটধারী মার্কেটিং বা বিজ্ঞাপন কোম্পানিগুলো। মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র কখনো বা যুক্তরাজ্যে থেকে ডোমেইন, হোস্টিং ভাড়া নিয়ে চলছে অনলাইননের এই অবৈধ ব্যবসা। ভয়ংকর “মানি গেম’র মাধ্যমে গত চার বছরে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।
অনুসন্ধানে জানা গেছে, পুরনো এমএলএম প্রতারকরাই এখন ধরণ এবং নাম পাল্টে প্রতারণা অব্যাহত রেখেছে। “এসটিএলএস” নামে এক বিজ্ঞাপন কোম্পানি নামে দেশের আনাচে কানাচে রীতিমতো বিজ্ঞাপন সংস্থার নাম করে চালিয়ে যাচ্ছে এমএলএম প্রতারণা ব্যবসা।
অনুসন্ধান মতে, ওয়েবসাইট খুলে তারা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র জানায়, ওইসব ওয়েবসাইটের রয়েছে গোপন এডমিন নাম ও পাসওয়ার্ড। তাদের প্রতারণামূলক সব কাজ হয় অনলাইনে গোপনীয়তায়। ‘এসটিএলএস ’ নামক ওয়েবসাইট খুলে এমএলএম কোম্পানি পরিচালনা করছেন টাঙ্গাইলের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কর্মরত কর্মচারী সরোয়ার আলম। স্বল্প বেতনের এই সরকারি কর্মচারী অস্বাভাবিক হারে সম্পদের মালিক হয়েছেন। তার নামে-বেনামে রয়েছে বাড়ি, একাধিক ফ্লাট, জমি এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। বর্তমানে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিএ (নাজির, কাম-ক্যাশিয়ার) পদে কর্মরর্ত রয়েছেন।
অভিযোগে জানা যায়, এই সরোয়ার আলম লন্ডন ভিত্তিক একটি ‘এসটিএলএস ’ নামক ওয়েবসাইট এর রেফারেন্সের মাধ্যমে টাকার বিনিময়ে নিবন্ধন করে এমএলএম প্রতারণার নতুন ফাঁদ কৌশলে তৈরি করে বিপুল পরিমান অর্থ অর্তসাৎ করেছে। লোভনীয় সব অফার দিয়ে এমএলএম মাধ্যমে বিকাশ বা নগদ ব্যবহার করে টাকা লেনদেনের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এস১ এ দুই হাজার, এস২ তে দশ হাজার, এস৩ তে পয়ত্রিশ হাজার ও পর্যায়ক্রমে পঞ্চাশ হাজার ,এক লাক্ষ টাকা দিয়ে বিকাশ/নগদ/কার্ড এর মাধ্যমে টাকা নিয়ে ওয়েবসাইট এর রেফারেন্সের মাধ্যমে নাম ও পাসওয়াড দিয়ে লগইন করিয়ে বিজ্ঞাপন সংস্থার নাম করে ক্যাটাগরি ভিত্তিক ভিডিও দেখার মাধ্যমে প্রতারনার ফাঁদ তৈরী করে। আর এই ভাবেই নতুন ফাঁদ কৌশলে তৈরি করে বিপুল পরিমান অর্থ অর্তসাৎ করে। এর রেফারেন্সের মাধ্যমে এমএলএম প্রতারণার নতুন ফাঁদে টাঙ্গাইলে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বিস্তারিত পরের পর্বে আসছে…