টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন তানবীর আহম্মেদ

  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ। সম্প্রতি পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ওসি তানভীর আহম্মেদ বলেন, কাজের স্বীকৃতি দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বাড়িয়ে দেয়। চেষ্টা করি দেশ ও জাতির কল্যাণে আমার সবটুকু দিয়ে কাজ করার। এ পুরস্কার আমাকে অনুপ্রেরণা যোগাবে। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ বিভিন্ন থানার ওসিরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme