সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ

  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে টাংগাইল শহর জামায়াত। বুধবার (১৬ জুলাই ) টাংগাইল শহরের নতুন বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাদ আসর মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন টাংগাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলী আকন্দ প্রমুখ। সমাবেশে শহর আমীর সরকারকে জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তিনি টাংগাইলবাসীকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme