সোহেল রানা: টাঙ্গাইলে জুলাই শহিদদের স্বরনে আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রসাশনের আয়োজনে জুলাই শহিদ দিবস ২০২৫ উপলক্ষে আলোচান সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগন ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতরা ও শহিদদের পরিবারের সদস্যদগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে শহিদ হয়েছেন তাদের পরিবার এবং যারা রক্ত দিয়ে আহত হয়েছেন তাদের পাশে বর্তমান সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে।