সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা যুবদলের আয়োজনে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় নিরালা মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, বর্তমান আহ্বায়ক খন্দকার রাশেদুজ্জামান রাশেদ এবং সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, “জাতীয় বীর শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে যে কুরুচিপূর্ণ আচরণ ও লাথি মারা হয়েছে, তা শুধু জিয়াউর রহমানের নয়, গোটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি।”

সমাবেশে জেলা ও উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme