সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

খালেদাজিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে  টাঙ্গাইলের ভূঞাপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভূঞাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল। এসময় তারা জামাত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।

রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বাসস্ট্যান্ড চত্তরে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আলীম চকদার, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, যুগ্ন আহ্বায়ক শরিফুল কবির রন্জু, , যুগ্ন আহবায়ক স্বপন তরফদার। পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম বাবু প্রমূখ।

বক্তারা বলেন, দেশে স্বৈরাচার ও রাজাকার দুই গ্রুপ মিলেমিশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়েও কটূক্তি করেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তারা আরো বলেন, আগামীদিনে যদি আমাদের প্রিয় নেতাদের নিয়ে কটুক্তি করা হয় তাহলে ভূঞাপুর উপজেলা যুবদল প্রতিহত করবে। বাংলাদেশে রাজাকারের আস্তানা গড়তে দেয়া হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme