সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে গারো নারী উন্নয়নে সেমিনার

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বসবাস করা গারো ও কোচ নারীর উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে মধুপুর বনাঞ্চলের গারো নারীরদের সংগঠন আচিক মিচিক সোসাইটির আয়োজনে প্রান্তিক নারীদের সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এ মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপিতত্ব করেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং। মতনিমিয় সভায় উপস্থাপিত ধরাণপত্রে গারো ও প্রান্তিক নারী কিশোরীদের বর্তমান অনগ্রসর চিত্র তুলে ধরে উত্তরণের উপায় বর্ণনা করা হয়।

এতে মধুপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, সমবায় কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সুমি, যুগান্তর প্রতিনিধি এস.এম শহীদ, প্রকল্পের সহায়তা প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার সান্ত্বনা আইউব, সহকারী প্রকল্প কর্মকর্তা মিতা হাজং বক্তৃতা করেন। প্রকল্পের তিনটি এলাকার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme