সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে।

সোহেল রানা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রা শেষে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, বন বিভাগের বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারসহ জেলা প্রশাসকের কার্যালয় ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।


পরে বৃক্ষমেলায় বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিরা। এর আগে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ভেসজ গাছের চারা বিতরন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, মেলায় মোট ৪৭টি স্টল রয়েছে। আগামী ২৭ জুলাই রবিবার পর্যন্ত এ মেলা চলবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme