সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা শেষে দাফন টাঙ্গাইলে সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তাদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে দুই শিক্ষার্থীর বাড়ি সখিপুর ও মির্জাপুরে চলছে শোকের মাতম। শিক্ষার্থীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে।

নিহতদের মধ্যে একজনের নাম মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। হুমাইরা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। সকাল সাড়ে নয়টায় হতেয়া কেরানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হুমাইরার জানাজা শেষে কেরানিপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় মুসল্লী ছাড়াও সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দল আল রনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিহত অপর শিক্ষার্থী মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম নয়া পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সকাল ৯টার দিকে উপজেলার আনদিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় মুসল্লী ছাড়াও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme