সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে রাজধানীর মাইলষ্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে ভোরে দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নাগরপু উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন, ‘‘সবাই আমরা শোকাহত, এই সান্ত্বনার কোনো ভাষা নাই। এই ক্ষতি পুরণ হবার নয়।”
এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম আরজু, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক কিবরিয়া মোল্লা, মো.ফরহাদ হোসেন ডেভিড, সদস্য মো. লিয়াকত হোসেন, যুবদলের (ভারঃ) সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুবুর রাসেল, সদস্য সচিব মো. শাহিদুল ইসলাম মনি, কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান মাইলস্টোন স্কুলে আকস্মিক দূর্ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme