সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কাতুলী ইউনিয়নে গানের অনুষ্ঠানে ফরহাদ ইকবাল

  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর কাতুলী ইউনিয়নে বেহুলা লক্ষিন্দর গানের সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে কাতুলী ইউনিয়নে মোল্লাপাড়া কামরুল মিয়ার বাড়িতে বেহুলা লক্ষিন্দর গানের সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল বলেন, কাতুলী ইউনিয়নের পাশে সেলিমপুর ইউনিয়নের সূবর্নতুলি গ্রামের সন্তান আমি। আমি কাগমারি কলেজের ভিপি ছিলাম। আমি জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারন সম্পাদক ছিলাম। বর্তমানে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চর অঞ্চলের ছেলে হিসেবে টাঙ্গাইল সদর-৫ আসনে নির্বাচন করবো।


তিনি আরও বলেন, দীর্ঘ দিন এদেশে কোন নির্বাচন হয়নি। আর যে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। আমরা ছাত্র-জনতার আন্দেলনের মাধ্যমে সৈরাচার শেখ হাসিনা বিদায় দিয়েছে। সৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার হচ্ছে। ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে শহীদ জিয়াউর রহমানের দল, দেশনেত্রি খালেদা জিয়ার দল ও তারুন্যের অহংকার রাষ্ট নায়ক তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ধানের শীষে দল নির্বাচনে অংশ গ্রহন করবে। সেই ধানের শীষে আমি নির্বাচন করবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

এ সময় আর উপস্থিত ছিলেন কাতুলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme