সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীর বল্লা বাজারে দুই মদক ব্যবসায়ী আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে জসিম(৪০) ও খোকন(৩৭) নামের দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে উপজেলার বল্লা বাজারের একটি মদকের আড্ডা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে জসিম(৪০) ও আউলিয়াবাদ গ্রামে আইয়ুবের ছেলে খোকন (৩৭) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃতে একদল পুলিশ বল্লা বাজারে অভিযান চালায়ে মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হয়। এসময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বল্লা বজার শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান বলেন, জসিম বল্লা বজারে কাচামালের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জাকির হোসেন জানান, বল্লা বাজারে অভিযান চালায়ে মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হয়। এসময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme