সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীকে প্রার্থীতার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীকে প্রার্থীতার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। এর মধ্যে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান নেতৃত্ব রয়েছে।
নিজ আসনের বিষয়ে শাকিল উজ্জামান বলেন, গোপালপুর-ভূঞাপুর শুধু দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। এই মাটির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের সময় আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি। তখন এই অঞ্চলের মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হয়েছিল—সেই ঋণ শোধ হবার নয়।
শাকিলের ভাষ্য অনুযায়ী, গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে রাজপথে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তিনি বলেন, যখন অনেক রাজনৈতিক দল নিরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম।
গণঅধিকার পরিষদ সূত্র জানায়, শিগগিরই দেশের সব আসনে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এ দফার প্রার্থী তালিকা জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme