প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: টাঙ্গাইলের গোপারপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা এখলাস মিয়া, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শহীদ ইমনের ছোট ভাই হাফেজ সুজন মিয়া, শহীদ হৃদয়ের ছোট বোন জেসমিন আক্তারসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। উপস্থাপনা করেন কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুন ।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদরা অংশ নেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।