সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীর বীরতারায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে বীরতারা ইউনিয়ন যুবদলের আয়োজনে মধুপুর-ধনবাড়ীর এমপি প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের নির্দেশনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কুটুক্তির প্রতিবাদে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিমান দূর্ঘটনায় নিহত ঢাকার মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থীসহ সকল নিহতের জন্য দোয়া মোনাজাত করা হয়।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আব্দুল ওহাব শেখ, ইসমাইল হোসেন, আব্দুর রশিদ, আব্দুস ছাত্তার মহাসচিব, টুকন, যুব নেতা রিয়াজ আহম্মেদ, ছাত্রদল নেতা রতন কবীর, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, ধনবাড়ী পৌর ছাত্র দল কবীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme