সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে -আহমেদ আযম খান

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “জুলাই মাসকে ঐতিহাসিকভাবে ঘোষণা করতে হলে সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি, বিএনপিসহ সব দলের সম্মিলিত সিদ্ধান্তেই এই ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সবসময়ই ছিল, আছে এবং থাকবে।”
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “বিএনপি গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন এখনও হয়নি। এই অবস্থা থেকে উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন, যার মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত অর্থে কাঙ্ক্ষিত সংস্কার আনতে সক্ষম হবে।”
সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ ও র‌্যালিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সখীপুর শহর মুখরিত হয়ে ওঠে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme