নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে- সুলতান সালাহউদ্দিন টুকু

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ না থাকলে তাহলে ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও শহর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগের কারণে বিগত তিন নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। কারণ তারা জনগণের শক্তি ও ভোটকে ভয় পেত। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে, তার পরিস্থিতি ভালো হয়নি। এরশাদ জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল, এরশাদ টিকতে পারেনি। ‘খুনি শেখ হাসিনা’ জনগণের ভোট কেড়ে নিয়েছিলেন। ফ্যাসিবাদ উপাধি পেয়ে জনগণ থেকে ধিক্কৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন।
টুকু বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে। আর তালবাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার হতে জেলা বিএনপির একটি বিজয় র‌্যালি শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবালসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme