সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩১৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার জিন্নাত আলীর ছেলে আল-আমীন (৩০), চরপালিশা এলাকার মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।
পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইলের সেনানিবাসে যাচ্ছিলো৷ এসময় মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটলায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার এসআই আই আকরাম হোসেন জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পিকআপ এবং মোটরসাইকেল থানায় আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme