সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ঠিকানা’র প্রতিষ্ঠাতা মাছুদুজ্জামান রোমেলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে।
oplus_0

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মানবতার ফেরিওয়ালা প্রয়াত স্কুল শিক্ষক মাছুদুজ্জামান রোমেলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কলিয়া গ্রামবাসীর উদ্যোগে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ জুলহাস আলী মিয়া। স্থানীয় সমাজসেবক বানিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা প্রফেসর মোস্তাফিজুর রহমান, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা আক্তার, ডা. মোহাম্মদ মোস্তফা, মনোজ খান প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম শহীদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রয়াত মাছুদুজ্জামান রোমেলের ছোট ভাই সাইদুজ্জামান খান, মেয়ের জামাই রবিউল হোসাইন রবিসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা মাছুদুজ্জামান রোমেলের স্মৃতিচারণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme