প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের দক্ষিণ চৌধুরী মালঞ্চ একতা যুব সংঘ প্রিমিয়ার লীগ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ চৌধুরী মালঞ্চ অস্থায়ী মাঠে দক্ষিণ চৌধুরী মালঞ্চ একতা যুব সংঘ প্রিমিয়ার লীগ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ চৌধুরী মালঞ্চ জামে মসজিদের সভাপতি মোস্তাফিজুর রহমান (সায়ান) মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টাঙ্গাইল ০৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মগড়া ইউপি সাবেক চেয়ারম্যান।
এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জজকোর্ট এ.পি.পি এড. শফিকুল ইসলাম, টাঙ্গাইল সোনালী ব্যাংক ম্যানেজার মো. আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফ হোসাইনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য সাধারন ব্যক্তিবর্গ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শরিফ কিংসকে ট্রাইবেকারে ৪:২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে হোসেন স্পোর্টস। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।