সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

সাংবাদিক তুহীন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে বাসাইলে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহীনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসাইল রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা। শনিবার (৯ আগষ্ট) বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বাংলা টিভি’র বাসাইল-সখিপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এবং ‘দ্যা সাউথ এশিয়ান টাইমস’ পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির প্রধান উপদেষ্টা, চ্যানেল আই’য়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, বিশিষ্ট ফুটবলার ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহীনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতার আনার দাবী জানায় তারা। বক্তারা বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সেটা হবে ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরীর প্রধান অন্তরায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme