সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে দানবীর সালাউদ্দিন রাসেলের পক্ষ থেকে ছাতা বিতরণ

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে লাবীব গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী দানবীর সালাউদ্দিন রাসেলের পক্ষ থেকে বিনামূল্যে ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বটতলায় দুই হাজার মানুষের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়। বর্ষা মৌসুমে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চলাফেরায় যাতে ভোগান্তি না হয়, সেই উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

ছাতা বিতরণ কার্যক্রমে কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক বাসাইল উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি কাজী শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন ও লাবীব গ্রুপের জেনারেল ম্যানেজার মাহমুদুল আলম মনির প্রমুখ।
এসময় বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল জমাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত উপজেলা হলো বাসাইল। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিনা বিচারে জেল জুলুমের শিকার হয়েছে। কোন নেতা খবর রাখেনি। নির্বাচন আসছে আমরা অনেক নেতাকেই দেখতে পাচ্ছি।

তারা আরও বলেন সালাউদ্দিন রাসেল দীর্ঘ ২৫ বছর ধরেই বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও সমাজের বিত্তশালী ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন বক্তারা যাতে করে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এ সময় উপকারভোগীরা দানবীর সালাউদ্দিন রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্ষাকালে ছাতার প্রয়োজনীয়তা অনেক। এই উপহার আমাদের জন্য খুবই সহায়ক হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme